নিউইয়র্ক ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

  • আপডেটের সময় : ০১:০২:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমিনুল ইসলাম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরির একটি মামলাও রয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন মমিনুল। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

স্ত্রী ও নিজেকে শেষ করার আগে বাবা ও বাড়িওয়ালার নাম্বার অফিসে মেইল করেন আসলাম

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুড়িগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০১:০২:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬