নিউইয়র্ক ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমে গতি আনতে ১৫ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন

  • আপডেটের সময় : ০৫:১২:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন করে গঠিত ১৫ সদস্যের এই বোর্ডে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা গত ২৯ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে করা হয়েছে বোর্ডের সদস্যসচিব।

বোর্ডের অন্যান্য সরকারি সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে সদস্য করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ারকে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা ৩ এবং এর উপধারা (১)-এর ক্ষমতাবলে নতুন এই বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গঠিত আগের বোর্ড বাতিল করে অবিলম্বে নতুন বোর্ডের আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন গোলাবারুদ ঘাটতির তথ্য ফাঁস, দায়ীদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমে গতি আনতে ১৫ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন

আপডেটের সময় : ০৫:১২:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬