নিউইয়র্ক ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

  • আপডেটের সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) রাতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম দবির উদ্দিন (৫৫)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে এবং পেশায় একজন কৃষক।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর কবরস্থান এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচারের চেষ্টা চলছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে ওত পেতে থাকেন। পরে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দবির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। জব্দ করা স্বর্ণের বারগুলো আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকা দিয়ে সব ধরনের অবৈধ পণ্য ও স্বর্ণের চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও জোরদার থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

গ্রেপ্তার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশ, প্রেমিকার তথ্যে ২৪ বছর পর ধরা

ফ্রান্সে দুই শহরের সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুর বিক্ষোভকারীদের

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেটের সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬