নিউইয়র্ক ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনের পার্টিতে গিয়ে অস্বস্তিতে পড়লেন আরিয়ান খান

  • আপডেটের সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডের কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হিমশিম খেতে হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে একে একে বেশিরভাগ তারকা-অতিথিই পার্টি ছেড়ে বেরিয়ে যান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, ১০ জুলাই বান্দ্রার একটি অভিজাত রেস্তরাঁয় নিজের জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছিলেন রাঘব। সেখানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক আরিয়ান খান, অভিনেতা ববি দেওল-সহ বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ পর্যন্ত উৎসবের আবহ ম্লান হয়ে যায়।

বলিউডের একটি সূত্রের দাবি, পার্টির আগে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর পক্ষ থেকে রাঘবের কাছে যৌথভাবে জন্মদিন উদ্‌যাপনের প্রস্তাব আসে। দু’জনের জন্মদিন একই দিনে হওয়ায় রাঘব সেই প্রস্তাবে সম্মতি দেন। তবে অতিথিদের জন্য আলাদা নিমন্ত্রণপত্র পাঠানো হলেও একই অনুষ্ঠানে দুই পক্ষের অতিথিদের উপস্থিতিই পরে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়।

রাঘবের আমন্ত্রিত তারকারা ব্যক্তিগত পরিসর বজায় রেখে অনুষ্ঠানে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু অপর পক্ষের বহু অতিথি তারকাদের সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য উৎসাহী হয়ে ওঠেন।

আরিয়ান খান ও ববি দেওল পৌঁছাতেই তাদের ঘিরে ভিড় জমে যায়। এরপর অনেকেই অনুমতি ছাড়াই পার্টির ভেতরে ঢুকে পড়েন এবং সেলফি তোলার চেষ্টা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি দমবন্ধ করা অবস্থায় পৌঁছে যায়।

সূত্রের দাবি, ভিড়ের মধ্যেও আরিয়ান খান নিজের নিরাপত্তার পাশাপাশি অন্য কেউ যাতে আহত না হন, সেদিকেও নজর রাখছিলেন। তবে এত বিশৃঙ্খলার জন্য তিনি বা অন্য তারকারা কেউই প্রস্তুত ছিলেন না।

এক অতিথির কথায়, ‘এমন পরিস্থিতির কথা আমরা ভাবতেই পারিনি। রাঘব খুব ভালো ছেলে, ওর সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালো লাগে। কিন্তু এই পার্টিতে আনন্দের চেয়ে অস্বস্তিই বেশি ছিল।’

ঘটনার পর এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাঘব জুয়াল। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাঁকেও স্পষ্টতই অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন রাঘব জুয়াল। 

‘কিল’ ও ‘ব্যাড্‌স অফ বলিউড’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। আগামী দিনে তাকে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-এও দেখা যাবে। আরিয়ান খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বও ইন্ডাস্ট্রিতে পরিচিত।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জন্মদিনের পার্টিতে গিয়ে অস্বস্তিতে পড়লেন আরিয়ান খান

আপডেটের সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬