নিউইয়র্ক ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে প্রকাশ পেল প্রিয়াঙ্কা চোপড়ার ভিন্ন রূপ

  • আপডেটের সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বিচরন তার, পেয়েছেন জনপ্রিয়তাও। বলিউড থেকে হলিউডে সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আজ জন্মদিন। নিজের বিশেষ দিনটিতে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের চমক দিয়েছেন তিনি।

ভ্যারাইটির প্রতিবেদন অনযায়ী, নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-তে ‘মন্দাকিনী’ চরিত্রে তার প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যেখানে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তবে অভিনেত্রীর এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।

‘বারাণসী’র ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।

দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।

সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন-একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।

এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জন্মদিনে প্রকাশ পেল প্রিয়াঙ্কা চোপড়ার ভিন্ন রূপ

আপডেটের সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬