নিউইয়র্ক ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যামাইকায় ৩০০ মানুষের মধ্যে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

  • আপডেটের সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যামাইকায় তিন শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। গত ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জ্যামাইকার খামারবাড়ি সুপারমার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ফুড ফর এ স্ট্রংগার কমিউনিটি’ এবং ‘সার্ভিং আওয়ার কমিউনিটি টুগেদার’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্যতেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নগরীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির প্রকল্প কমিটির চেয়ারম্যান ছিলেন লায়ন কাজী এম আর খান সেলিম। কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি এবং আসন্ন সোসাইটির নির্বাচনে একই পদের প্রার্থী ও খামার বাড়ি গ্রুপের অন‍্যতম পরিচালক লায়ন মো. কামরুজ্জামান কামরুল।

মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য প্রার্থী রিয়েলটর লায়ন সরওয়ার খান বাবু। সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল (এমজেএফ) এবং সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা তপন।

ক্লাবের প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক জানান, লায়ন্স ক্লাবের ‘উই সার্ভ’ বা ‘আমরা সেবা করি’ আদর্শকে ধারণ করে কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট  মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সাবেক প্রেসিডেন্ট লায়ন রকি আলীয়ান, ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মশিউর রহমান, ক্লাব ট্রেজারার লায়ন এএসএম মাঈনউদ্দিন পিন্টু, লায়ন এম. এস. আলম,লায়ন মফিজুর রহমান,

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী লায়ন নওশাদ হায়দার, লায়ন জাকির হোসেন জুয়েল, লায়ন তমাল হোসাইন, লায়ন মিজানুর রহমান, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন বেলাল আহমেদ, লায়ন আব্দুল খালেক, লায়ন এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু,লায়ন আবদুল খালেক, লায়ন মো. মার্ক হাসান,লায়ন হালিম আব্দুল্লাহ কামরুল,লায়ন মো. শফিকুল ইসলাম,লায়ন তাসকিন এইচ. বেলাল প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জ্যামাইকায় ৩০০ মানুষের মধ্যে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

আপডেটের সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬