নিউইয়র্ক ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্য ওডিসি’র পর তিন বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

  • আপডেটের সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী সাফল্যের মধ্যেই কাজ থেকে দীর্ঘ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি জানিয়েছেন, টানা কাজের চাপের কারণে অন্তত তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতি নেবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘দ্য ওডিসি’ নির্মাণ ছিল অত্যন্ত দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। এতে তিনি এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন।

নোলানের ভাষায়, হোমারের কালজয়ী মহাকাব্যকে পর্দায় তুলে ধরা সহজ কাজ ছিল না। তিনি বলেন, “আমরা হোমারের ‘দ্য ওডিসি’র চলচ্চিত্র রূপ দিচ্ছি। তাই এটি কঠিন হওয়াই স্বাভাবিক। বড় চ্যালেঞ্জ ছাড়া এমন মহাকাব্যিক গল্প যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব নয়।”

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন মাইলফলক গড়েছে। নোলান জানান, এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ লার্জ-ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি নিতে অনীহার সমালোচনা করেন এই নির্মাতা। তার মতে, দর্শক সবসময় মৌলিক ও উচ্চাভিলাষী গল্প দেখতে আগ্রহী। তাই বড় সাফল্য অর্জনের জন্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল ঝুঁকি নেওয়া জরুরি।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’তে ট্রয় যুদ্ধ শেষে বীর যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল স্বদেশে ফেরার কাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়োঙ্গো, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘দ্য ওডিসি’র পর তিন বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

আপডেটের সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬