নিউইয়র্ক ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের আইনপ্রণেতার সাবান টুথপেস্ট চুরি সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

  • আপডেটের সময় : ০৩:৩৮:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৪৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের গ্রিনপয়েন্ট এলাকার আইনপ্রণেতা এমিলি গ্যালাগার সম্প্রতি দাবি করেছেন, সাবান বা টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দোকান থেকে চুরি করলে তাদের শাস্তি দেওয়া উচিত নয়। তাঁর মতে, এ ধরনের চুরি মানুষের জৈবিক প্রয়োজনের তাগিদেই হয়ে থাকে।

ম্যানহাটন ক্রিমিনাল কোর্টের বাইরে একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার এই সদস্য। আদালত পর্যবেক্ষণকারী সংগঠন কোর্ট ওয়াচ এনওয়াইসি ও অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত ওই সম্মেলনে বলা হয়, সম্প্রতি আদালতে ওঠা মামলার অর্ধেকের বেশি ছিল লঘু অপরাধের সঙ্গে জড়িত।

গ্যালাগার তাঁর বক্তব্যে বলেন, মানুষ বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদেই টুথপেস্ট বা সাবানের মতো জিনিস চুরি করছে। তিনি বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সুরক্ষার চেয়ে শহরের তীব্র ধনবৈষম্যকেই আসল অপরাধ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জেল বা শাস্তির বদলে চিকিৎসার ওপর জোর দেওয়ার পক্ষে মত দেন।

তবে তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সুপারমার্কেটের ব্যবস্থাপকেরা বলছেন, চুরির কারণে এমনিতেই ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশও মনে করছে, এ ধরনের অবস্থান অপরাধকে আরও উসকে দেবে।

অন্যদিকে, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় খুচরা দোকানে চুরি এবং সাধারণ চুরির ঘটনা কিছুটা কমেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কের আইনপ্রণেতার সাবান টুথপেস্ট চুরি সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

আপডেটের সময় : ০৩:৩৮:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬