নিউইয়র্ক ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস

  • আপডেটের সময় : ০৫:২২:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৪৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাণিজ্য,পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থান তৈরি করা।

গত ১৭ জুলাই  ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে ব্যবসা শুরু করতে বর্তমানে দীর্ঘ সময় লাগে। এই জটিলতা কমাতে সরকার অনলাইনভিত্তিক সেবা চালুর মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে, যাতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে বারবার যেতে না হয়।

মন্ত্রী আরও বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ দূর করতে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় তিনি সিলেট-১ আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়েও প্রবাসীদের অবহিত করেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস

আপডেটের সময় : ০৫:২২:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬