নিউইয়র্ক ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঁচাশিতে পা দিয়ে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে এই অভিনেত্রী

  • আপডেটের সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আশির দশকের জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘নটস ল্যান্ডিং’-এর অভিনেত্রী ডোনা মিলস নতুন এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন। ৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম ‘অনলি ফ্যানস’-এ অ্যাকাউন্ট খুলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 তবে এটি কোনো বিতর্কিত কনটেন্টের জন্য নয়; বরং দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতেই এ উদ্যোগ বলে দাবি করেন অভিনেত্রী।

ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে ডোনা বলেন, ‘বছরের পর বছর ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যম আমাকে তাদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করেছে। কিন্তু অনলি ফ্যানস এমন একটি জায়গা, যেখানে আরও ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’

নতুন অ্যাকাউন্টে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করবেন বলে জানান মিলস।

ডোনা বলেন, ‘আমি আমার প্রতিদিনের জীবনের মুহূর্ত, ক্যামেরার পেছনের দৃশ্য এবং ভক্তদের সঙ্গে আরও অর্থবহভাবে সময় কাটাতে চাই। এটি আমার পরিচয় বদলে ফেলার বিষয় নয়; বরং যারা এত বছর ধরে আমাকে সমর্থন করেছেন, তাদের সঙ্গে আরও কাছাকাছি থাকার একটি নতুন মাধ্যম।’

জানা যায়, মিলসের এ উদ্যোগে সহযোগিতা করছে ক্রিয়েটরস আইএনসি। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যান বলেন, ‘এটি ডোনাকে বদলে দেওয়ার চেষ্টা নয়; বরং তার দীর্ঘদিনের ভক্তদের কাছে তার ব্যক্তিত্ব, রুচি ও নেপথ্যের মুহূর্তগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার একটি উপায়। ডোনা সব সময়ই সাহসী এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ।’

জানা যায়, ১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ সিরিজ দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন ডোনা মিলস। পরে ‘নটস ল্যান্ডিং’-এ অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বিশ্বজুড়ে। একইসঙ্গে ‘জেনারেল হসপিটাল’-এ অতিথি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ডেটাইম এমি অ্যাওয়ার্ড জিতেছেন। 

সাম্প্রতিক সময়ে অনলি ফ্যানসে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে হলিউডে। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে ‘আমেরিকান পাই’ অভিনেত্রী শ্যানন এলিজাবেথ প্ল্যাটফর্মটিতে যোগ দিয়ে প্রথম সাত দিনেই ১২ লাখ ডলারের বেশি আয় করেন বলে জানা গেছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পঁচাশিতে পা দিয়ে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে এই অভিনেত্রী

আপডেটের সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬