নিউইয়র্ক ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন প্রেমিক হৃতিককে শাসালেন কঙ্গনা

  • আপডেটের সময় : ০৭:১৫:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৬৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের বহুদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। একসময় প্রেমের সম্পর্কে থাকা এই দুই তারকার মধ্যে বিচ্ছেদের পর থেকেই টানাপোড়েন চলে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে ঘিরে শুরু হওয়া এক বিতর্কে অভিনেতার মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিককে উদ্দেশ্য করে কঙ্গনা লেখেন, হৃতিক ও তার বর্তমান সঙ্গী সাবা আজাদের সম্পর্ক নিয়ে তিনি খুশি এবং তাদের জুটি ভালো মানায়। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কোনো নারীকে কটাক্ষ করা বা পরোক্ষভাবে আক্রমণের সুযোগ তৈরি করা একজন তারকার জন্য মানানসই নয়।

কঙ্গনার দাবি, হৃতিকের নাম ব্যবহার করে অনেকেই দীর্ঘদিন ধরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হয়রানি করে আসছেন। তার মতে, হৃতিকের উচিত এই ধরনের আচরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। কড়া ভাষায় কঙ্গনা লেখেন, ‘আগুনে ঘি ঢালা বন্ধ করুন এবং নিজের সঙ্গীকে লজ্জায় ফেলবেন না।’ তিনি আশা প্রকাশ করেন, এবার হৃতিক বিষয়টি বুঝে দায়িত্বশীল ভূমিকা নেবেন। 

ঘটনার সূত্রপাত হয় যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি একটি পোস্টে লেখেন, হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই পোস্টে হৃতিক মন্তব্য করেন, শুধু কাউকে পছন্দ না করার কারণে অন্য কারও পক্ষ নেওয়া সমাজের একটি বড় সমস্যার অংশ। তিনি আরও বলেন, সঠিক তথ্য ও প্রেক্ষাপট সামনে আসার অপেক্ষায় থাকবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রাক্তন প্রেমিক হৃতিককে শাসালেন কঙ্গনা

আপডেটের সময় : ০৭:১৫:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬