নিউইয়র্ক ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ক্রিকেটার ব্রেট লি

  • আপডেটের সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। অবশেষে এ বিষয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের বাইরে যায়নি।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করেননি।

তার ভাষায়, “আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। তিনি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং আমি তাকে অনেক শ্রদ্ধা করি।”

প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ব্রেট লি বলেন, এসব আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি। কারণ তিনি জানতেন, বাস্তবে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।

২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে ২০১০ সালেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন প্রীতি জিনতা। তিনি লিখেছিলেন, প্রতি বছরই ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই; তারা শুধু ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। পরে ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন তারা।

এদিকে, প্রীতি জিনতার নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ক্রিকেটার ব্রেট লি

আপডেটের সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬