নিউইয়র্ক ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি

  • আপডেটের সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত পরিমাপক ‘রিচ’ পদ্ধতিটি তুলে দিচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি হিসাব করতে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করা হবে।

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন কোনো কনটেন্ট কতগুলো অ্যাকাউন্টে পৌঁছাল তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহৃত হতো। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো আলাদা অ্যাকাউন্ট কনটেন্টটি দেখছে, তার হিসাবও এই পরিমাপকের সাহায্যে পাওয়া যেত। তবে আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ সুবিধাটি আর পাওয়া যাবে না।

প্রথাগত এই পরিমাপব্যবস্থার বদলে এখন থেকে কনটেন্টের আসল দর্শক বা দর্শকসংখ্যা নির্ধারণ করতে ‘ভিউয়ারস’ নামের নতুন সূচকটিকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে।

ছবি, ভিডিও এবং রিলসসহ নানা ধরনের কনটেন্টের মান যাচাই করতে এই সূচকটি কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।

এত দিন নির্ধারিত সময়ের মধ্যে কোনো কনটেন্ট ঠিক কতটি আলাদা অ্যাকাউন্টের সামনে আসত, তার নিখুঁত হিসাব করা হতো প্রথাগত ‘রিচ’ পদ্ধতির মাধ্যমে। নতুন নিয়মে দর্শক সম্পৃক্ততা বা উপস্থিতির মাত্রা কতটুকু গভীর, তা অনুধাবনে ‘ভিউয়ারস’সংখ্যা সামনে আসবে।

এর ফলস্বরূপ বাণিজ্যিক ফেসবুক পেজগুলোর ব্যবস্থাপনা, প্রচারণার গতিবিধি তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সামগ্রিক সফলতার মূল্যায়ন প্রক্রিয়ায় সরাসরি প্রভাব দেখা যেতে পারে।

বিশেষ করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের নিজেদের বিশ্লেষণ কৌশল এই নতুন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নিতে হবে।

‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না তা স্পষ্ট না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্য সরাসরি তুলনা করা জটিল হতে পারে। এ কারণে পুরনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন ফেসবুক পেজ পরিচালকদের।

ফেসবুকের এই পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট থেকে দেখা হচ্ছে, এসব তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

চলতি মাসের শেষ দিনে রিচ সুবিধাটি পুরোপুরি বাতিল হয়ে যাবে। এরপর কনটেন্টের সাফল্য যাচাইয়ে নতুন বিশ্বের অন্যতম বৃহৎ এই নেটওয়ার্কের ব্যবহারকারীদের এই ব্যবস্থার ওপরই নির্ভর করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দিয়ে পর্যটক টানছে চীন

ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি

আপডেটের সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬