নিউইয়র্ক ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

  • আপডেটের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভ্রমণ আরও সহজ করতে বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি সরকার। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এই বিশেষ প্যাকেজ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার জন্য নির্বাচিত সাতটি দেশ হলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান এবং মেক্সিকো।

এই কর্মসূচির অধীনে ভ্রমণকারীরা একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণের ব্যবস্থা করতে পারবেন। এর ফলে আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদনের প্রয়োজন হবে না। অনুমোদন পাওয়া ট্রাভেল এজেন্সি যেমন—রিজারভাল ও আলমোসাফেরের মাধ্যমে বুকিং করতে হবে। প্যাকেজ কেনার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইমেইলের মাধ্যমে ইলেকট্রনিক ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ থাকবে তিন মাস। ভিসাটি দিয়ে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সেখানে দুই থেকে ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,০০০ সৌদি রিয়াল। এর সাথে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১,০০০ সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।

এই প্যাকেজের মধ্যে মক্কা বা মদিনার উমরাহ-সংক্রান্ত কোনো বিশেষ পরিষেবা অন্তর্ভুক্ত নয়। তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণকারীরা তাদের বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট বা বিনোদনমূলক অভিজ্ঞতার মতো অতিরিক্ত পরিষেবা যোগ করতে পারবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আরও দেশের নাম যুক্ত করা হবে এবং সেবার মান আরও উন্নত করা হবে।

কি-ওয়ার্ডস: সৌদি ভিসা, বাংলাদেশ সৌদি ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, নতুন ভ্রমণ প্যাকেজ, সৌদি আরব পর্যটন, উমরাহ, গালফ নিউজ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক অনুভূত

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

আপডেটের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬