নিউইয়র্ক ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ডুবে একসঙ্গে মৃত্যু

  • আপডেটের সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উত্তর কাটলা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়।

কিছুক্ষণ পর প্রতিবেশীরা দুই শিশুকে ডোবার পানি থেকে উদ্ধার করে ডাঙায় তোলেন। এ সময় ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়। পরে তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) সাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাহিরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানজিনা খাতুন জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়ির আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ডুবে একসঙ্গে মৃত্যু

আপডেটের সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬