নিউইয়র্ক ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের আলোচনা-সমালোচনা

  • আপডেটের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কয়েকটি পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের উচ্ছ্বাসের মধ্যেই ছবিগুলো শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে থাকতে দেখা যায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে। একটি ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে হাস্যরসপূর্ণ মুহূর্ত ভাগ করে নিতেও দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন দেব। পোস্টে তিনি লেখেন, ‘এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী হয়েছিলাম আমরা। “ধূমকেতু”র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার অন্যতম বড় আয়োজন।’

তিনি আরও লেখেন, ‘যারা এটি সম্ভব করেছেন এবং এখনো দেব-শুভশ্রী জুটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সমর্থন ধরে রাখুন, আমরা কথা দিচ্ছি, হতাশ করব না।’

উল্লেখ্য, দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ধূমকেতুর শুটিং শেষ হয়েছিল ২০১৫ সালে। তবে বিভিন্ন আইনি জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি ছবিটি। অবশেষে ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি, যা দর্শক-ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

এদিকে আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’। বর্তমানে এটি ছবিটির অস্থায়ী নাম। সিনেমাটি হবে জনপ্রিয় এই জুটির একসঙ্গে সপ্তম কাজ। একই সঙ্গে এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে দেবের।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের আলোচনা-সমালোচনা

আপডেটের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬