নিউইয়র্ক ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই 

  • আপডেটের সময় : ০১:৩০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তারা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আরও এক বছরের মতো বাকি। এরই মাঝে ভারতীয় স্কোয়াড কেমন হবে সেই আলোচনা শুরু হয়ে গেছে। 

২০২৭ বিশ্বকাপ আসতে রোহিতের বয়স হয়ে যাবে ৪০, কোহলির ৩৮। এমন অবস্থায় বিশ্বকাপ স্কোয়াডে তাদের জায়গা হবে কি না, সেটি এখন সবচেয়ে আলোচিত বিষয়ের একটি। বিশ্বকাপ খেলা নিয়ে দুটি শর্ত জুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস।

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলির বয়স বিবেচ্য নয় বলে জানিয়েছেন বিসিসিআই প্রধান। মিঠুন মানহাস সাফ জানিয়েছেন,পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলেই তারা জাতীয় দলের স্কোয়াডে থাকবেন। 

স্পোর্টস্টারকে মানহাস বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়। যদি কেউ খেলার জন্য ফিট থাকেন এবং তাকে পারফর্ম করতে ও দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।’ 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতীয় দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের অধিনায়কত্বে এটাই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়া গিলের জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করেন মানহাস।

বিসিসিআই প্রধান বলেন, ‘বিরাট, হার্দিক (পান্ডিয়া) ও রোহিত দলে থাকলে তা অবশ্যই গিলকে সাহায্য করবে। এরপর জসপ্রিত বুমরাহ’র মতো খেলোয়াড়রা আছেন, যারা নেতৃত্ব দিতে পারেন। বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন, আবার কেউবা ফিল্ডিংয়ের দায়িত্বেও নেতৃত্ব দেবেন। মূলত কাজগুলো ভাগ করে নেওয়ার বিষয় এটি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই 

আপডেটের সময় : ০১:৩০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬