নিউইয়র্ক ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি নির্বাচন কুনু ফিরোজ পরিষদের নির্বাচনী প্রচার শুরু

  • আপডেটের সময় : ০৫:৪৩:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গত ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচারণার সূচনা করা হয় এবং সভায় কুনু-ফিরোজ পরিষদের ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং জামিল আনসারি ও মাইনুদ্দিন নটুর যৌথ সঞ্চালনায় কুনু-ফিরোজ সমর্থক গোষ্ঠী ব্রঙ্কস এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, বাবুল চৌধুরী, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, রুহুল আমিন সিদ্দিকী, দুলাল বেহেদু, মনজুর চৌধুরী জগলু, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বেলাল ইসলাম, মীর মারফত উল্লাহ সুমন, ফুল মিয়া, মোহাম্মদ সোলায়মান, ফারুক চৌধুরী, নুরে আলম জিকু, শাহ সুফিয়ান, শফিকুর রহমান, প্রফেসর আব্দুল করিম, ইদ্রিছ আলী, জাবেদ উদ্দিন, আবুল কালাম ভূঁইয়া, নওশের আহমেদ, জাফর তালুকদার, মিয়া মোহাম্মদ আলতাফ, আহাদ মিয়া, সৈয়দ গৌছুল হোসেন, মোশতাকুর রহমান লিটন, আক্তারুজ্জামান হ্যাপী, মোঃ আলাউদ্দিন, এন ইসলাম মামুন ও কাজী সুমন প্রমুখ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কুনু-ফিরোজ পরিষদের ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে আলহাজ্ব সোলায়মান ভূঁইয়াকে চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীকে প্রধান উপদেষ্টা, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরুকে আহ্বায়ক, কৃষিবিদ মোঃ সোলায়মানকে সদস্য সচিব এবং লেইছ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া সভায় কুনু-ফিরোজ পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে ব্রঙ্কস থেকে প্রাথমিক মনোনয়নের জন্য সৈয়দ গৌছুল হোসেন, জামিল আনসারি, মাইনুদ্দিন নটু ও কাজী সুমনকে বাছাই করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কেবল একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; এটি নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অধিকার, মর্যাদা ও কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করা, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, ব্রঙ্কসের এই সভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এবং আসন্ন নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি নির্বাচন কুনু ফিরোজ পরিষদের নির্বাচনী প্রচার শুরু

আপডেটের সময় : ০৫:৪৩:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬