নিউইয়র্ক ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারকারা

  • আপডেটের সময় : ০৫:০৭:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে সরব হচ্ছেন শোবিজ তারকারাও। 

আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়ে একাধিক শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন।

এ তালিকায় আছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, স্বরা ভাস্বর প্রমুখ।

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে আখ্যায়িত করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক। এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।’

সংগীতশিল্পী অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।’

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাদের কথা শুনুন। মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।’

বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিপেটার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলনের দৃশ্যগুলো তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং তার মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।

অভিনেত্রী পুনম পান্ডে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, ‘এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।’

আন্দোলনে প্রথম থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেতা প্রকাশ রাজ। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিপেটা ও ধরপাকড় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই দমন-পীড়নকে কর্তৃত্ববাদী সরকারের বর্বরতা বলে আখ্যায়িত করেন। যন্তর মন্তরে চলমান আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে তাকে।

এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি। 

তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন, এই আন্দোলনে তিনিও শিক্ষার্থীদের পাশে আছেন, থাকবেন। আন্দোলনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেছেন শাবানা আজমি, খোঁজ নিয়েছেন তাদের শারীরিক অবস্থার।

অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। ভারতের এই আন্দোলনেও সরব এই শিল্পী। 

গত মঙ্গলবার সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে গান প্রকাশ করেছেন সায়ান। গানে গানে শিল্পী বলেছেন, ‘তুমি অধিকার যদি বোঝ/ তবে সোনম ওয়াংচুককে চেনা দরকারি/ তার গল্প কী করে না বলে পারি?’

গানের কথায় সায়ান আরও বলে যান, ‘যারা রাস্তায় খায় মার/ আমি থাকব তাদেরই দলে/ মরে যাওয়া ভালো/ তবু লুকাব না গদির ছায়ার তলে/ আমি শাসকের সাথে দোস্তি পাতিয়ে/ প্রেমের-প্রাণের করি না ক্ষতি/ আমি সোনম ওয়াংচুকের সঙ্গে জানাবই সংহতি।’

ভারতীয় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক। যন্তর মন্তরে ২১ দিন অনশনের পর গত শনিবার পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালেও অনশন জারি রেখেছেন সোনম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পারমাণবিক চুক্তির জন্য ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে সৌদি আরবকে: ট্রাম্প

দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারকারা

আপডেটের সময় : ০৫:০৭:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬