নিউইয়র্ক ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত যদি আমার মা হয়, পাকিস্তান হলো মাসি: সানি দেওল

  • আপডেটের সময় : ০৮:১৮:০৩ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। তিনি বলেন, ‘ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।’

সম্প্রতি ভারতের পাটনায় চলচ্চিত্রটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।

সানি দেওল বলেন, দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের মানুষের যৌথ ইতিহাস ও আত্মীয়তার বন্ধন ছিল। সেই সম্পর্কের কথাই তার বাবার উক্তিতে ফুটে উঠেছে। তার ভাষায়, দুই দেশের মানুষ কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

রাজনৈতিক বিতর্ক এড়িয়ে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তার কাজ গল্প বলা, রাজনীতি করা নয়। অভিনেতারা একটি গল্প নির্বাচন করেন এবং সেটি পর্দায় তুলে ধরেন। সেই গল্পকে রাজনৈতিক বিতর্কে টেনে নেওয়া তাদের উদ্দেশ্য নয়। দেশভাগ বহু জটিল পরিস্থিতির জন্ম দিলেও শিল্পীদের কাজ মানুষের আবেগ ও মানবিকতার গল্প তুলে ধরা বলেও মন্তব্য করেন তিনি।সানি দেওলের নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে লেখক আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’-এর কাহিনি অবলম্বনে।

১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, একটি মুসলিম পরিবার লাহোরে একটি হাভেলি বরাদ্দ পায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, এক বৃদ্ধা হিন্দু বিধবা এখনো সেই বাড়িতে বসবাস করছেন এবং কোনোভাবেই নিজের ভিটেমাটি ছেড়ে যেতে রাজি নন। এই মানবিক টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার কাহিনি।

চলচ্চিত্রটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং। আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

পাটনার প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলের ‘ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ফিল্মফেয়ার

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারত যদি আমার মা হয়, পাকিস্তান হলো মাসি: সানি দেওল

আপডেটের সময় : ০৮:১৮:০৩ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬