নিউইয়র্ক ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া, বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

  • আপডেটের সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুনের বয়স ৭০ বছর। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, ভোরে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া, বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

আপডেটের সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬