নিউইয়র্ক ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

  • আপডেটের সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে’

‘প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেটের সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬