নিউইয়র্ক ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

  • আপডেটের সময় : ১২:০৪:৫২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা রূপগঞ্জের আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও সাতজন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়া এলাকার একটি হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি অনেক বড় অর্জন: জ্যোতি

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেটের সময় : ১২:০৪:৫২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬