নিউইয়র্ক ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জনের লিভারপুলকে উড়িয়ে ম্যানসিটির ছয়ে ছয়

  • আপডেটের সময় : ১২:৪২:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার (১১ অক্টোবর) লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এনজো মারেস্কার শিষ্যরা। অ্যানফিল্ডে ম্যাচের ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল।

রায়ার্ন গ্র্যাভেনবার্চ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ৩ মিনিট পরেই সিটিকে প্রথম গোল এনে দেন আর্লিং হলান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকু ও ৭৮ মিনিটে রায়ান শেরকি আরও দুটি গোল করে দুর্দান্ত এক জয় এনে দেন সিটিকে। 

এই নিয়ে টানা ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান এখন ৩ পয়েন্টের। তবে মাঠের পারফরম্যান্সে শীর্ষে থাকলেও সিটির মাথার ওপর ঝুলছে কঠোর শাস্তির খড়গ। 

কমিশনের রায়ের বিরুদ্ধে সিটি আপিল করেছে। তবে তা ব্যর্থ হলে বড় অঙ্কের পয়েন্ট কর্তন, এমনকি প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার বা অতীতের জেতা শিরোপা কেড়ে নেওয়ার মতো চরম শাস্তির মুখোমুখি হতে পারে ক্লাবটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১০ জনের লিভারপুলকে উড়িয়ে ম্যানসিটির ছয়ে ছয়

আপডেটের সময় : ১২:৪২:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬