নিউইয়র্ক ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৪ নদীর পানি কমলেও ভাঙন দিয়ে এখনও ঢুকছে পানি

  • আপডেটের সময় : ০৪:৫০:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে।

শনিবার (১১ জুলাই) সকালে মনুনদীর পানি কমে এখনও বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরে টেংরা ইউনিয়নের মনুনদীর দুটি স্থান উজিরপুর, একামধু ও কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। ভাঙন দিয়ে বন্যার পানি প্রবল বেগে বের হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

এদিকে বন্যায় ৪৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। অনেকই বাড়ি-ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে দেয়া হচ্ছে শুকনো খাবার। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় ৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪০০ মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন মৌলভীবাজার রাজনগর উপজেলার বন্যার্ত মানুষের জন্য দুই মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দিয়েছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, শনিবার সকাল মনুনদী, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি প্রবেশ করে। সার্বিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরদারি করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মৌলভীবাজারে ৪ নদীর পানি কমলেও ভাঙন দিয়ে এখনও ঢুকছে পানি

আপডেটের সময় : ০৪:৫০:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬