নিউইয়র্ক ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার

  • আপডেটের সময় : ০৮:১৭:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৮৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লাল কার্ড দেখার পর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসা। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কুয়ানসার শাস্তির খবর জানিয়েছে ফিফা।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের ৫৪ মিনিটের সময় মেক্সিকো ডিফেন্ডার হেসুস গালিয়ার্দোর ওপর স্লাইডিং ট্যাকল করেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার। ভিএআর দেখে কুয়ানসাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না কোয়ানসা। শুধু তা-ই নয়, ‘থ্রি লায়নস’রা যদি টুর্নামেন্টের শেষ চারেও জায়গা করে নেয়, তাহলেও মাঠে নামা হবে না তার।

শনিবার (১১ জুলাই) মায়ামিতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। দারুণ ছন্দে থাকা আর্লিং হালান্ডকে মোকাবিলা করার আগে কুয়ানসা শাস্তি পাওয়ায় এখন দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে ইংল্যান্ড কোচ থমাস টুখেলকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

আদালতের হস্তক্ষেপে মাকে ঘরে তুললেন গ্রামপুলিশ ছেলে, চাইলেন ক্ষমা

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার

আপডেটের সময় : ০৮:১৭:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬