নিউইয়র্ক ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের রেকর্ড ভাঙলো স্পাইডারম্যান

  • আপডেটের সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। উদ্বোধনী দিনে কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে ছবিটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

বক্স অফিসের প্রথম সারির বাণিজ্য বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রথম দিনেই কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে হলিউড ছবির উদ্বোধনী দিনের আয়ের ক্ষেত্রে ভারতে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথম দিনে মোট ৬৫ কোটি রুপি (কর বাদে ৫৩ দশমিক ৬০ কোটি) এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ মোট ৪৮ দশমিক ৭৫ কোটি রুপি (কর বাদে ৪০ দশমিক ৩০ কোটি) আয় করেছিল। সেই দুই রেকর্ডই ছাড়িয়ে গেছে নতুন স্পাইডারম্যান চলচ্চিত্র।

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে ছবিটি মুক্তি দেওয়া হয়। মুক্তির প্রথম দিনে কোনো ব্লক বুকিং বা প্রিভিউ শো ছাড়াই এ সাফল্য অর্জন করেছে সিনেমাটি।

ভারতে অনেক সময় প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টরা অগ্রিম বিপুলসংখ্যক টিকিট কিনে ব্লক বুকিংয়ের মাধ্যমে উদ্বোধনী দিনের আয় বাড়িয়ে দেখানোর চেষ্টা করেন। আবার প্রিভিউ শোতেও তুলনামূলক বেশি দামে টিকিট বিক্রি হয়ে থাকে। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

তবুও ছবিটি শুধু হলিউড নয়, সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি বড় বাজেটের ভারতীয় সিনেমার উদ্বোধনী দিনের আয়কেও ছাড়িয়ে গেছে। এমনকি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ এর ৬৭ কোটি রুপি গ্রস উদ্বোধনী আয়ের রেকর্ডও অতিক্রম করেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সামনে উল্লেখযোগ্য কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় চার দিনের সপ্তাহান্তে ছবিটির আয় ১৫০ থেকে ২০০ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে। তা হলে এটি ভারতের বক্স অফিসে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করবে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হলো ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১) এর পরবর্তী কিস্তি। আগের তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন জন ওয়াটস। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) এর ৩৮তম চলচ্চিত্র।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাহরুখ খানের রেকর্ড ভাঙলো স্পাইডারম্যান

আপডেটের সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬