নিউইয়র্ক ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিই কি অভিনয় থেকে একেবারেই সরে দাঁড়াচ্ছেন হাসান মাসুদ?

  • আপডেটের সময় : ০৮:৩৯:১১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হজ করে আসার পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন- আপাতত অভিনয় করছেন না। তিনি ধর্মকর্মেই মনোযোগ দিয়েছেন। সম্প্রতি এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। 

তবে এমন আলোচনা-সমালোচনা তৈরি হলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন এই অভিনেতা। একইসঙ্গে এসময় তার বক্তব্যের একটি অংশ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।  

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই।’

ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী হাসান মাসুদ। পাশাপাশি ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক বলেও মনে করেন না তিনি।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।’

তিনি আরও বলেন, পরবর্তীসময়ে পরিচালকরাই বলতেন, ‘বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।’ এভাবেই চলত।

হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান হাসান মাসুদ। পছন্দসই গল্প ও কাজের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন তিনি।

একসময়ের জনপ্রিয় এ অভিনেতার অভিনয়জীবনের শুরু অবশ্য অন্যভাবে। সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেতার। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশ করা হয় তার গানের অ্যালবাম।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সত্যিই কি অভিনয় থেকে একেবারেই সরে দাঁড়াচ্ছেন হাসান মাসুদ?

আপডেটের সময় : ০৮:৩৯:১১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬