নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই আমার ওপর ক্রাশ খায়, টম ক্রুজও আমার ওপর ক্রাশ খাচ্ছেন

  • আপডেটের সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘দ্য ট্রেইটর্স ২’-এর একটি সাম্প্রতিক ক্লিপে অভিনেত্রী দাবি করেছেন, হলিউড তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট। মল্লিকার এমন মন্তব্যে অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরাও চমকে যান।

ভিডিওতে কমেডিয়ান কুল্লু মল্লিকাকে প্রশ্ন করেন, কখনো তার কারও ওপর ক্রাশ হয়েছে কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘না।’ এরপর কুল্লু মজা করে জানতে চান, তাহলে কি সবসময় অন্যরাই তার ওপর ক্রাশ খান?

মল্লিকা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘সবাই আমার ওপর ক্রাশ খায়।’ এরপরই টম ক্রুজ প্রসঙ্গ তোলেন তিনি।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, মল্লিকা বলেন, ‘ইদানীং টম ক্রুজ আমার ওপর ক্রাশ খাচ্ছেন। আমি মিথ্যে বলছি না। আমার ফোনটা কাছে থাকলে তোমাদের ভিডিও দেখাতে পারতাম।’

তার এই বক্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা জানতে চান, টম ক্রুজ তাকে কী ধরনের ভিডিও পাঠান। কেউ কেউ ধারণা করেন, হয়তো স্ন্যাপ পাঠান। তবে মল্লিকা তা নাকচ করে বলেন, ‘না, স্ন্যাপ নয়। আমরা একসঙ্গে পার্টি করছি, এমন ভিডিও দেখাতে পারতাম।’

তবে টম ক্রুজের সঙ্গে তার সম্পর্ক বা অভিনেতার মল্লিকার প্রতি আকর্ষণের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত অনুষ্ঠানের মজার কথোপকথনের অংশ হিসেবেই সামনে এসেছে।

এদিকে ‘দ্য ট্রেইটর্স ২’ এ মল্লিকার উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শোটির ট্রেলারে তাঁকে বলতে শোনা গেছে, এই খেলায় সত্যি কথা বলার চেয়ে অন্যদের বিশ্বাস করানোই বেশি গুরুত্বপূর্ণ। এরপর থেকেই তিনি নিজেই ‘ট্রেইটর’ কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে এমন আলোচনায় মল্লিকার জবাবও বেশ সরস। তিনি বলেন, ‘আমাকে ট্রেইটর বলা এখন ফ্যাশন হয়ে গেছে।’

শুধু অংশগ্রহণ নয়, পারিশ্রমিক নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তাকে ‘দ্য ট্রেইটর্স ২’-এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী বলা হচ্ছে। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মল্লিকা বলেন, অর্থ উপার্জনের জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই। স্বাধীনভাবে বাঁচতে নারী-পুরুষ সবারই অর্থের প্রয়োজন রয়েছে।

এর আগে ‘বিগ বস’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’ তে অংশ নেওয়ার প্রস্তাব একাধিকবার ফিরিয়ে দিয়েছিলেন মল্লিকা। তাঁর দাবি, ‘দ্য ট্রেইটর্স’-এর ফরম্যাটই প্রথম তাকে সত্যিকার অর্থে আকৃষ্ট করে।

আগামী ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘দ্য ট্রেইটর্স ২’। রিয়া চক্রবর্তী, মুনাওয়ার ফারুকি, শ্বেতা ত্রিপাঠী ও দলীপ তাহিলের মতো তারকাদের সঙ্গে প্রতিযোগীদের তালিকায় রয়েছেন মল্লিকা শেরাওয়াতও। বড়পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমায়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

১৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সবাই আমার ওপর ক্রাশ খায়, টম ক্রুজও আমার ওপর ক্রাশ খাচ্ছেন

আপডেটের সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬