নিউইয়র্ক ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রামে রাস্তার পাশ থেকে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের একটি সড়কের পাশে কাদামাখা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত সবুজ মিয়া উপজেলার রতনকান্দি গ্রামের আব্দুল রহিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি কাদামাখা অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল একটি টি-শার্ট ও হাফ প্যান্ট।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এফাজ উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬