নিউইয়র্ক ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর বয়সী সিসের হ্যাটট্রিকে মিলানের বড় জয়

  • আপডেটের সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে এসি মিলান। ১৯ বছর বয়সী আলফাদজো সিসের হ্যাটট্রিকে অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গকে ৪-০ গোলে হারিয়েছে ইতালির ক্লাবটি। বৃহস্পতিবারের এই জয়ে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার পথে এগিয়ে গেল মিলান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিলান। ১৫ মিনিটে ওমারি হাচিনসনের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সিসে। প্রথমার্ধের ৩০ মিনিট পার হওয়ার পর আদ্রিয়েন রাবিওর পাস থেকে দাভিদে বার্তেসাগির ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির পর মাঠে ফিরেই হ্যাটট্রিক পূর্ণ করেন সিসে। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রাবিওর বাড়ানো বল থেকে গোল করেন তিনি। গোলটি নিয়ে ভিএআরের পর্যালোচনা হলেও শেষ পর্যন্ত তা বৈধ ঘোষণা করা হয়।

এরপর ব্যবধান কমানোর চেষ্টা করে সালজবুর্গ। তবে মিলানের আক্রমণ সামলাতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। ৭২ মিনিটে আর্দন ইয়াশারির উদ্যোগে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন গনসালো রামোস। তাতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।

ম্যাচের শেষ দিকে ফিলিপ্পো তেরাচ্চিয়ানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মিলান। তবে ততক্ষণে বড় জয় নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ইতালির ক্লাবটি।

হ্যাটট্রিক করে ব্যক্তিগত অর্জনেও ইতিহাস গড়েছেন সিসে। ১৯ বছর ৩৫৮ দিন বয়সে ইউরোপের বড় প্রতিযোগিতায় এক ম্যাচে অন্তত তিন গোল করা সর্বকনিষ্ঠ ইতালিয়ান খেলোয়াড় হয়েছেন তিনি।

এ ছাড়া প্রথমার্ধে জোড়া গোল করে মিলানের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন সিসে। ইউরোপের বড় প্রতিযোগিতায় এক অর্ধে একাধিক গোল করা ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।

ইউরোপা লিগের প্রথম ম্যাচে বেনফিকার কাছে হারের পর এই জয় মিলানের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। সিসের দুর্দান্ত পারফরম্যান্সে সেই সুযোগ কাজে লাগিয়েছে ইতালির ক্লাবটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৯ বছর বয়সী সিসের হ্যাটট্রিকে মিলানের বড় জয়

আপডেটের সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬