নিউইয়র্ক ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

  • আপডেটের সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অবশেষে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা থামলো মরক্কোর। টানা ৩৪ ম্যাচ ধরে হারের মুখ না দেখা আফ্রিকান পরাশক্তিরা হারের তেঁতো স্বাদ পেলো ফ্রান্সের কাছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। 

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর বীরত্বে এমবাপ্পে পেনাল্টি মিস করেন। সেইসঙ্গে প্রথমার্ধে ফ্রান্সকেও আটকে রাখে আফ্রিকার দেশটি। 

তবে দ্বিতীয়ার্ধে ফরাসিদের আক্রমণের ধার আর সামলাতে পারেনি অ্যাটলাস লায়ন্সরা। ডি-বক্সের বাইরে থেকে মাঝারি দূরত্বের এক বিদ্যুৎগতির শটে ফ্রান্সকে প্রথম লিড দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফ্রান্স। এমবাপ্পের চমৎকার এক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পান উসমান ডেম্বেলে। তার নেওয়া শটটি খুব একটা জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কোনোমতে ডান দিকের নিচের কোণা দিয়ে জালে জড়ায়।

এই গোলের সুবাদে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফরাসিরা। আর এই হারের সঙ্গেই মরক্কোর দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজেয় রেকর্ডটির অবসান ঘটলো।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

আপডেটের সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬