নিউইয়র্ক ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত

  • আপডেটের সময় : ০৪:৩১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

তিনি বলেন, আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়েছিল। সফরকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

তবে মঙ্গলবার সফর স্থগিতের সিদ্ধান্ত আসায় আপাতত ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ হলে তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত

আপডেটের সময় : ০৪:৩১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬