নিউইয়র্ক ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

  • আপডেটের সময় : ০৭:২৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে থাকা উর্বশীকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়।

উর্বশীর পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার তিনটি রং। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। এর সঙ্গে ছিল সোনালি ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি।

পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। অন্যদিকে অনেকে উর্বশীর প্রশংসা করে বলেছেন, তিনি নিজের পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন।

বিতর্কের মাঝেই পোশাকটি নিয়ে নিজের বক্তব্যও জানান উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।উর্বশী রাউতেলার জন্য এবারের আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন তিনি। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতা সেনও ছিলেন নির্বাচন কমিটির সদস্য। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীর কথা বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

আপডেটের সময় : ০৭:২৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬