নিউইয়র্ক ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের গুঞ্জনের জবাবে প্রভা বললেন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’

  • আপডেটের সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নতুন করে বিয়ে করার খবর ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন গণমাধ্যমেও তার ‘বিয়ের’ খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে এতদিন প্রভার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় বিয়ে নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটান প্রভা। স্পষ্ট ভাষায় জানালেন, তিনি বিয়ে করেননি।

প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’ 

অতঃপর তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সাথে দায়িত্বও আসে। তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।’

সবশেষে নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা বলেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যে কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

উল্লেখ্য, গুঞ্জনে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তার গত কয়েক মাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে গুঞ্জনের সূত্রপাত। চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। এরপর অনামিকায় হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করার পর গুঞ্জন জোরালো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের গুঞ্জনের জবাবে প্রভা বললেন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’

আপডেটের সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬