নিউইয়র্ক ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

  • আপডেটের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে নিবিড় যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মনঙ্গবার (২৫ আগস্ট) ইয়োনহাপ বার্তা সংস্থার বরাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখে এই আঞ্চলিক সংকট সমাধানের বিষয়ে জোর দেওয়া হলেও দুই দেশের আনুষ্ঠানিক বক্তব্যে উত্তর কোরিয়ার পরমাণু মুক্তকরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দেশের যৌথ জোটের স্বার্থ রক্ষায় নিবিড় সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। অন্যদিকে চো হিয়ান আশাবাদ ব্যক্ত করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পুনরায় আলোচনা শুরু হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ট্রাম্প আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহী। এছাড়া এই ফোনালাপে শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

আপডেটের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬