নিউইয়র্ক ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

  • আপডেটের সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বৈরাচারের দোসররা নিজেদের চরিত্র পরিবর্তন করতে না পারলে তাদের আর চাকরি করার দরকার নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সেইসঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালন করা কর্মকর্তাদের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ-সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি তাদের চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে কাজ শুরু করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিগত ২০ বছরের যে ক্ষতি হয়েছে, আগামী ৫ বছরে তা পূরণ করতে হবে। আমরা আর পেছনে তাকাতে চাই না।

সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। জামিনে গিয়ে অপরাধীরা যেন পার না পায়, সে বিষয়ে আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব। প্রয়োজনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সভায় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের রাস্তা সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া এ বছরের মধ্যেই সরকার অত্যন্ত স্বল্প খরচে ৩ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। একইসঙ্গে অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানো হবে বলেও সভায় জানানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

আপডেটের সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬