নিউইয়র্ক ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেটের সময় : ১১:০৬:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অকালীন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও বরখাস্ত দন্ডপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বদরুল আহমেদের বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

অন্যদিকে, এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনিও দেশত্যাগের চেষ্টা করছে উল্লেখ করে আবেদনে বলা হয়, তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : ১১:০৬:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬