নিউইয়র্ক ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলছে সুন্দরবন

  • আপডেটের সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তিন মাস নিষেধাজ্ঞার শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকেরা। এদিকে, পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্টরা। এছাড়া জীবিকা সংগ্রহে বনজীবীরাও প্রবেশ করতে শুরু করেছেন বনে। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে পুরোপুরি নিষিদ্ধ ছিল। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণের ঘটনায় গত তিন মাসে ৫৫টি মামলা করেছে বন বিভাগ। এসব ঘটনায় ৪৪ জনকে আটকও করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে দস্যুতা দমনে তাদের অভিযান চলমান রয়েছে। বন খোলার আগে বনজীবীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ জন্য কোস্টগার্ড, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দস্যুতা দমনে কোস্টগার্ড, র‍্যাবসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলছে সুন্দরবন

আপডেটের সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬