নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের পথে ১০ হাজার কেজি সার জব্দ, আটক ৯

  • আপডেটের সময় : ১১:৫০:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারের পথে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। এসময় চোরাচালানে জড়িত নয়জনকে আটকের তথ্য জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা থেকে একটি বোটসহ এসব সার জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, শনিবার দিবাগত রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল কোস্টগার্ডের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে সার পাচারের তথ্য আসে। এক পর্যায়ে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। কিন্তু সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের অভিযানিক দল ধাওয়া দিয়ে গভীর সমুদ্র থেকে বোটটিকে জব্দ করে। 

জব্দ হওয়া বোটে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জনকে আটক করে। জব্দ হওয়া সারের মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত থাকবে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মিয়ানমারে পাচারের পথে ১০ হাজার কেজি সার জব্দ, আটক ৯

আপডেটের সময় : ১১:৫০:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬