নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেটের সময় : ০৭:৪৮:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি। রাষ্ট্রপতির আগমন ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা।

রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কার্যক্রমও নেওয়া হয়েছে।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ৬ সেপ্টেম্বর হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার নিজ জেলায় প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

ইত্তেফাক/এসএ

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেটের সময় : ০৭:৪৮:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬