নিউইয়র্ক ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

  • আপডেটের সময় : ০৭:৫১:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় তিনি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী, পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি।

পরে টাকা ফেরত দেওয়ার জন্য ৭৫ লাখ টাকার একটি চেক দেন বিদিশা। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করলে বাদীকে হুমকি-ধমকি দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর

আপডেটের সময় : ০৭:৫১:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬