নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ নিহত ৩

  • আপডেটের সময় : ০৮:১২:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছরের কিশোর রাজু। বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে তার মা লাকি আক্তার (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজুর দাদি বুলি বেগমও।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাজু ওই এলাকার আবদুর রশিদের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তাইব। বিরতি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাইবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ নিহত ৩

আপডেটের সময় : ০৮:১২:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬