নিউইয়র্ক ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

  • আপডেটের সময় : ০৮:২০:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সব সংকট কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতির প্রতিটি সূচকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, কোনো ষড়যন্ত্র বা দমন-পীড়ন চালিয়ে এই দলকে অতীতে যেমন ব্যর্থ করা যায়নি, ভবিষ্যতেও নিশ্চিহ্ন করা যাবে না। দেশি-বিদেশি নানামুখী চক্রান্তের মুখেও জনগণের সমর্থনে টিকে থাকা এই দল রাষ্ট্র পরিচালনায় দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ের স্মৃতি এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই দেশ ছিল ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত; মানুষ তখন অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করেছে। সেই কঠিন পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিলেন জিয়াউর রহমান। তিনি কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করতে চাননি বলেই দেশি-বিদেশি চক্রান্তের শিকার হয়ে তাঁকে জীবন দিতে হয়েছে।’

তিনি আরও বলেন, একজন খাঁটি দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধার হাতে গড়া রাজনৈতিক দলকে কোনো অপশক্তি ধ্বংস করতে পারে না। প্রতিকূল সময়েও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকা নেতৃত্বের উদাহরণ টেনে তিনি বলেন, চরম রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতন সত্ত্বেও আপসহীন নেতৃত্ব আমৃত্যু দেশের মানুষের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার অর্থনৈতিক ও জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

আপডেটের সময় : ০৮:২০:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬