নিউইয়র্ক ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৯:১০:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল মান্নান জুয়েলকে (৩৫) দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। গ্রেপ্তার আবদুল মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আবদুল হক মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১২ সালে বানারীপাড়া থানায় আবদুল মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় থেকেই জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

আপডেটের সময় : ০৯:১০:০৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬