নিউইয়র্ক ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী

  • আপডেটের সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আমরা ফটোসেশনের রাজনীতি করি না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সরকারের খাল পুনঃখনন কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না।’

এ্যানি বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেয়ার কাজ কেউ করেননি।’

খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার ভিত্তিতেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর বাস্তবায়ন শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী

আপডেটের সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬