নিউইয়র্ক ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান

  • আপডেটের সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে মহানগরের গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখা প্রকাশ করছিলেন। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে আসে। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে সিফাতের মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা গাছা থানার সামনে অবস্থান নেন। রাত দুইটার পর তারা সেখান থেকে চলে যান।

এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান সিফাতকে দলটির সমর্থক ও ইনকিলাব মঞ্চের অনুসারী হিসেবে দাবি করেন। তার ভাষ্য, সিফাত বিভিন্ন সময় এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সিফাতকে গ্রেপ্তারের প্রতিবাদে আলী নাছের খান তার ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করেন। সর্বশেষ একটি পোস্টে তিনি লেখেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পয়ায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’

এনসিপির নেতা-কর্মীদের দাবি, জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন সিফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও তার সমালোচনামূলক বক্তব্য ছিল বলে দাবি তাদের।

সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতেও বিদ্যুৎ বিল নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান

আপডেটের সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬