নিউইয়র্ক ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে প্রাণ গেল ৪৩ জনের

  • আপডেটের সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি জেটিতে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করেছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে জ্ঞান হারান এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর জন্য ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান। এরপর তারা ওই স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।

তবে নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারান। তাদের মধ্যে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।’

ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পণ্য তোলা জাহাজগুলোতে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।

ফাইনফেস বলেন, পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানোর সময় তরুণেরা একই সঙ্গে তা অপেক্ষমাণ নৌকায় তুলছিলেন। এতে তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। তিনি জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং তেল চুরির সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে সেনাবাহিনী।

এর আগে গত ২৮ আগস্টের এক অভিযানে নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স প্রদেশে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করার কথা জানিয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

০৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নাইজেরিয়ায় মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে প্রাণ গেল ৪৩ জনের

আপডেটের সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬