নিউইয়র্ক ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

  • আপডেটের সময় : ০৩:১২:৪১ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। দেশের বহু মানুষ জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন। আমরা সেটা অস্বীকার করছি না এবং যেহেতু বিএনপি সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত সরকার, সেজন্য এই সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এটি বাস্তবায়নের জন্য কিছু সময় প্রয়োজন। বিএনপি সরকার সেভাবেই কর্মপরিকল্পনা গ্রহণ করছে, ভবিষ্যতে আবারও বিশ্বে এ ধরনের কোনো সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে এই জ্বালানি সংকটে পড়তে না হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারপ্রধান দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে আছে, সেহেতু দেশের বহু শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ এই জ্বালানি সমস্যায় কষ্ট পাচ্ছেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমরা স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটিকে এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না; বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে এবং একই সঙ্গে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই, যাতে করে দেশের মানুষকে ভবিষ্যতে আর সমস্যায় না পড়তে হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ অনুষ্ঠানে অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

আপডেটের সময় : ০৩:১২:৪১ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬