নিউইয়র্ক ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

  • আপডেটের সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদার দাবিতে এবার সোচ্চার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটের তারকা ইমরানের পক্ষে কথা বলেছেন তিনি।

ক্রিকেট বিশ্বের একের পর এক তারকা ইমরানের চিকিৎসা ও মানবিক আচরণের দাবি জানিয়েছেন। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবেগঘন এক বিবৃতি দিয়েছেন লারা। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ বিশ্বের বহু সাবেক অধিনায়কের আহ্বানের সঙ্গে তিনিও একমত হয়েছেন।

বিবৃতিতে লারা বলেন, ইমরান খানের সঙ্গে মাঠে মুখোমুখি হওয়ার সুযোগ আমার হাতে গোনা কয়েকবারই হয়েছে। ওই স্বল্প সময়েই তার প্রতি আমার শ্রদ্ধা জন্মেছিল। আর সে শ্রদ্ধা ছিল চিরস্থায়ী।

ইমরানের খেলোয়াড়ী জীবনের স্বর্ণালী সময়ের কথা স্মরণ করে লারা বলেন, যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব আর অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ন্যূনতম যত্ন, সহানুভূতি বা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না। এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।

অন্য অধিনায়কদের সঙ্গে সুর মিলিয়ে লারাও ইমরানের জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানিয়েছেন। তিনি বলেন, একজন মানুষ হিসেবে যে মর্যাদা তার প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়।

বিষয়টিকে রাজনীতির চোখে না দেখার আহ্বান জানিয়ে লারা বলেন, এটা কোনো রাজনীতি নয়। এটা আমাদের খেলার এক কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর খেলা ছেড়ে রাজনীতিতে ঢোকেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে আছেন। ইমরান অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

এর আগে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানও ইমরানের পক্ষে কথা বলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

আপডেটের সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬